রিপোর্টার্স২৪ ডেস্ক: রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে পরবর্তী ৩৬ ঘণ্টা নারায়ণগঞ্জের নির্দিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস জানায়, সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে কাঁচপুর এবং আশপাশের এলাকায় গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা সাময়িকভাবে গ্যাস ব্যবহার করতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হারিপুর ভাউলত স্টেশন মডিফিকেশনসহ গ্যাস লাইনের উন্নয়ন ও সংযোগ স্থাপনের কাজ চলবে। গ্রাহকদের নিরাপত্তার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকা অবস্থায় চুলা ও সংযোগের সব বাল্ব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তিতাস গ্যাস নিশ্চিত করেছে, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সরবরাহ স্বাভাবিক করা হবে এবং গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
রিপোর্টার্স২৪/ঝুম