| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারাদেশে উদযাপিত হচ্ছে দেবী জগদ্ধাত্রী পূজা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ০৫:০৫:৪৮:পূর্বাহ্ন  |  ১৩৫১৮০৩ বার পঠিত
সারাদেশে উদযাপিত হচ্ছে দেবী জগদ্ধাত্রী পূজা
ছবির ক্যাপশন: সারাদেশে উদযাপিত হচ্ছে দেবী জগদ্ধাত্রী পূজা

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করছেন দেবী জগদ্ধাত্রী পূজা। বুধবার (২৯ অক্টোবর) রাত থেকে প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

ভক্তদের অনুরাগে ভরে ওঠা মন্দিরগুলোতে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবীর আরাধনা শুরু হয়েছে। প্রথম দিনে পূজা-অর্চনার পাশাপাশি ধর্মীয় আচার ও প্রার্থনায় কাটছে পুণ্যার্থীদের সময়।

পূজা উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলা; যেখানে স্থানীয় সংস্কৃতি ও উৎসবের আয়োজন উপভোগ করা যায়। চট্টগ্রামের পটিয়া ও পটুয়াখালীর বাউফলসহ দেশের বিভিন্ন এলাকায় দেবী জগদ্ধাত্রীকে নানা থিমে সাজিয়ে পূজার পরিবেশকে আরও আকর্ষণীয় করা হয়েছে। উৎসবের আনুষ্ঠানিকতা শনিবার রাতে ঘট বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হবে, যা পূজার সমাপ্তির গুরুত্বপূর্ণ অধ্যায়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪