| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ৩১ মন্ত্রণালয়কে নিয়ে বৈঠকে বসছে ইসি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ০৭:০২:১৭:পূর্বাহ্ন  |  ১৩২৪০১৩ বার পঠিত
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ৩১ মন্ত্রণালয়কে নিয়ে বৈঠকে বসছে ইসি

রিপোর্টার্স২৪ ডেস্ক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের ৩১ মন্ত্রণালয় ও বিভাগীয় প্রধানের সঙ্গে মতবিনিময় সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর–৫২০) এই বৈঠক অনুষ্ঠিত হবে। এটি নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে।

গত ২৬ অক্টোবর ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি জানানো হয়।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করবেন। তাঁর সঙ্গে আরও চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

যে ৩১ মন্ত্রণালয় ও সংস্থা বৈঠকে থাকবে:

মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, নৌপরিবহন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, পররাষ্ট্র, অর্থ, স্বাস্থ্য, আইন, তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, সড়ক পরিবহন ও সেতু, এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগের সচিব ও প্রধানরা।

এ ছাড়া বৈঠকে উপস্থিত থাকবেন—বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ডাক অধিদফতর, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও কারা অধিদপ্তরের প্রধানরা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪