| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজকের পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে অতিরিক্ত সিম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ০৮:০০:৪৬:পূর্বাহ্ন  |  ১৩৩৯৬১৪ বার পঠিত
আজকের পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে অতিরিক্ত সিম
ছবির ক্যাপশন: আজকের পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে অতিরিক্ত সিম

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগেই জানিয়েছিল, ৩০ অক্টোবরের পর কোনো এনআইডিতে ১০টির বেশি সিম থাকলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এর অর্থ, আজকের পরই বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম।

বিটিআরসি জানিয়েছে, অবৈধ সিম ব্যবহার, প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া, সঠিক মালিকানা নিশ্চিত করা ও সিম নিবন্ধন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করা এই উদ্যোগের লক্ষ্য। গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ। অথচ প্রকৃত মোবাইল গ্রাহক মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশের বেশি গ্রাহকের নামে ৫টির কম সিম রয়েছে। ৬ থেকে ১০টি সিম আছে প্রায় ১৬ শতাংশ গ্রাহকের নামে, আর ১১টির বেশি সিম ব্যবহার করেন মাত্র ৩ শতাংশ।

গ্রাহকরা চাইলে সহজেই জানতে পারবেন তাদের এনআইডিতে কতটি সিম নিবন্ধিত আছে। এজন্য যেকোনো মোবাইল ফোন থেকে *16001# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠালেই সংশ্লিষ্ট তথ্য পাওয়া যাবে। 

বিটিআরসি বলছে, গ্রাহকরা নিজেদের এনআইডিতে পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করতে পারবেন। সময়সীমা শেষ হলে কমিশন দৈবচয়নের মাধ্যমে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪