রিপোর্টার্স২৪ ডেস্ক : বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। তিনি চিকিৎসার উদ্দেশে ব্যাংকক যাচ্ছিলেন বলে জানা গেছে।
ইমিগ্রেশন সূত্র জানায়, বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় তাকে দেশ ছাড়তে দেওয়া হয়নি।
তবে এ বিষয়ে ড. মিলন বলেন, আমি পুরোনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম। সেখানে ‘মিলন’ নামটি লেখা নেই। আমার ভুলের কারণে ফিরতে হয়েছে। আমি রাতের ফ্লাইটে ব্যাংকক যাচ্ছি।
রিপোর্টার্স২৪/এসএন