| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টিএনজেডের শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ৫ সিদ্ধান্ত

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮০০৭৬৫ বার পঠিত
টিএনজেডের শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ৫ সিদ্ধান্ত
ছবির ক্যাপশন: সংগৃহিত

স্টাফ রিপোর্টার: 

বকেয়া বেতনের দাবিতে টিএনজেড পোশাক কারখানার শ্রমিকরা রাজধানীর কাকরাইল এলাকায় সড়ক অবরোধ করলে বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে বসে শ্রম মন্ত্রণালয়। বৈঠক শেষে পাঁচ দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হলো- ৭ কর্মদিবসের মধ্যে শ্রমিকদের সব বকেয়া পরিশোধের আশ্বাস।


মঙ্গলবার (২০ মে) রাতে এ বিষয়ে জরুরি বৈঠক শেষে সিদ্ধান্তগুলো জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।


শ্রম মন্ত্রণালয় জানায়, টিএনজেড ফ্যাক্টরির শ্রমিকদের বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট বিষয়ে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে।


সিদ্ধান্তগুলো হলো-

১. টিএনজেড গ্রুপের ওয়াশিং প্ল্যান্ট ও মহাখালীর ডিওএইচএসে মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদি আগামী ৭ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হবে।


২. শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে সংশ্লিষ্ট সবার মধ্যে ঐকমত্য হওয়ায় শ্রম ভবনের ঘেরাও কর্মসূচি শ্রমিক নেতারা প্রত্যাহার করবেন।


৩. টিএনজেড গ্রুপের মালিক বিদেশে থাকায় ইতোমধ্যে তাকে দেশে আনার জন্যে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারির কার্যক্রম গ্রহণ করা হয়েছে।


৪. টিএনজেডের পরিচালক বা ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।


৫. টিএনজেডের ডাইরেক্টর ফিন্যান্স শ্রমিকদের বকেয়া পরিশোধ না করা পর্যন্ত সরকারের হেফাজতে থাকবে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪