| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কলকাতায় মারা গেলেন নারী ভাষা সৈনিক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ১৫:২১:৫৮:অপরাহ্ন  |  ১৩৩৪০৬৬ বার পঠিত
কলকাতায় মারা গেলেন নারী ভাষা সৈনিক
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: কলকাতায় মারা গেছেন নারী ভাষা সৈনিক কনিকা বিশ্বাস। বুধবার (২৯ অক্টোবর) পশ্চিমবঙ্গের কলকাতায় সল্টলেকের মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে এই বেসরকারি হাসপতালে চিকিৎসাধীন ছিলেন কনিকা। বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিট নাগাদ প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কনিকা বিশ্বাসের আত্মীয় চিকিৎসক ডা. সুবোধ বিশ্বাস দেশের গণমাধ্যমে এ তথ্য জানান। তিনি জানান, গতকাল বিকেলে তিনি কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হন। বৃহস্পতিবার বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হবে কলকাতার নিমতলা মহাশ্মশানে।

বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওড়াকান্দিতে জন্ম হলেও গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হৃদয়পুরে বসবাস করছে তার পরিবার। কনিকা বিশ্বাস ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংগঠক হিসেবে অংশগ্রহণসহ তৎকালীন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। কনিকা বিশ্বাস ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের নারী আসন-১১ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন। ১৯৮৫ সালে প্রয়াত হন তার স্বামী বীরেন রাজ বিশ্বাস।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪