| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী শাহিন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ০০:০১:০৮:পূর্বাহ্ন  |  ১৩৪৫৬০১ বার পঠিত
মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী শাহিন গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক  : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে শীর্ষ ছিনতাইকারী পাঁয়তারা শাহীনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।


বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতের দিকে রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে থেকে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।


শাহীনের বাড়ি হবিগঞ্জের শিবপুর এলাকায়।


বর্তমানে তিনি রায়ের বাজার প্রেমতলা গলির মমতাজের বাসায় ভাড়া থাকতেন।


বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার রায়ের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৯টার দিকে জানতে পারি দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে পাঁয়তারা শাহীন সাদেক খান কৃষি মার্কেটের সামনে অবস্থান করছে। পরে পুলিশ গিয়ে তাকে ধরে ফেলে।


তার কাছ থেকে দেশীয় একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।


তিনি আরো জানান, এই শীর্ষ ছিনতাইকারী পাঁয়তারা শাহিনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে কয়েকটি মামলার ওয়ারেন্টও রয়েছে। তাকে শিগগিরই আদালতে পাঠানো হবে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪