| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭ দফা দাবি মানা না হলে শনিবার থেকে মুরগি–ডিম উৎপাদন বন্ধ ঘোষণা বিপিএ’র

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ০৪:২৭:৪২:পূর্বাহ্ন  |  ১৩৪০৩৯৬ বার পঠিত
৭ দফা দাবি মানা না হলে শনিবার থেকে মুরগি–ডিম উৎপাদন বন্ধ ঘোষণা বিপিএ’র
ছবির ক্যাপশন: ৭ দফা দাবি মানা না হলে শনিবার থেকে মুরগি–ডিম উৎপাদন বন্ধ ঘোষণা বিপিএ’র

রিপোর্টার্স২৪ ডেস্ক : প্রান্তিক খামারিদের অধিকার রক্ষা এবং কর্পোরেট সিন্ডিকেটের দৌরাত্ম্যে ধ্বংসের মুখে পড়া পোলট্রি খাত বাঁচাতে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) ঘোষণা দিয়েছে—৭ দফা দাবি বাস্তবায়ন না হলে শনিবার (১ নভেম্বর) থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী খামার ও উৎপাদন পর্যায়ক্রমে বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিপিএ জানিয়েছে, পোলট্রি খাতের ক্রমবর্ধমান সংকটের কারণে ৫০–৬০ লাখ মানুষ কর্মসংস্থানহীন হওয়ার ঝুঁকিতে রয়েছেন, যার মধ্যে ৪০% নারী ও ৬০% শিক্ষিত বেকার যুবক।

বিপিএ অভিযোগ করেছে, আন্তর্জাতিক বাজারে ফিডের কাঁচামাল যেমন সয়াবিন মিল, ভুট্টা, অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন প্রিমিক্সের দাম তিন বছর ধরে কম থাকা সত্ত্বেও বাংলাদেশের বাজারে দাম লাগামছাড়া বেড়ে যাচ্ছে। কয়েকটি কর্পোরেট সিন্ডিকেট একচেটিয়া ফিডের বাজার দখল করে কৃত্রিম সংকট তৈরি করছে, যার ফলে প্রান্তিক খামারিরা প্রতিদিন ক্ষতির মুখে পড়ছেন এবং দেশের সবচেয়ে বড় কৃষিভিত্তিক খাতটি ভয়াবহ সংকটে পড়েছে।

এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে এবং পোলট্রি শিল্পের অস্তিত্ব রক্ষার স্বার্থে বিপিএ ৭ দফা দাবি ঘোষণা করেছে। বিপিএ-এর ৭ দফা দাবিগুলো হলো:

১. কর্পোরেট প্রভাবমুক্ত, ন্যায্য ও স্বচ্ছ বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে।

২.কর্পোরেট সিন্ডিকেট ভেঙে দিয়ে ফিড, বাচ্চা, মেডিসিন ও ভ্যাকসিনের দাম সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে।

৩. উৎপাদন খরচ অনুযায়ী ১০% লাভ যুক্ত করে ডিম ও মুরগির ন্যায্য দাম নির্ধারণ করতে হবে।

৪. ফিড, বাচ্চা ও ওষুধের বাজারে নিয়মিত অডিট ও প্রকাশযোগ্য প্রতিবেদন ব্যবস্থা চালু করতে হবে।

৫.প্রান্তিক খামারিদের সংগঠনকে নীতিনির্ধারণ পর্যায়ে অন্তর্ভুক্ত করতে হবে।

৬.নীতিনির্ধারণী পর্যায় দুর্নীতিগ্রস্ত ও কর্পোরেটপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

৭. ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য জামানতবিহীন ঋণ, প্রণোদনা ও ভর্তুকি দিতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪