| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহানগর ও বিশেষায়িত ইউনিটে নতুন লৌহবর্ণের পুলিশ ইউনিফর্ম চালু ১৫ নভেম্বর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ০৪:৪৮:০২:পূর্বাহ্ন  |  ১৩১৩৩৫৩ বার পঠিত
মহানগর ও বিশেষায়িত ইউনিটে নতুন লৌহবর্ণের পুলিশ ইউনিফর্ম চালু ১৫ নভেম্বর
ছবির ক্যাপশন: মহানগর ও বিশেষায়িত ইউনিটে নতুন লৌহবর্ণের পুলিশ ইউনিফর্ম চালু ১৫ নভেম্বর

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য নতুন লৌহবর্ণের ইউনিফর্ম চালু হতে যাচ্ছে। আগামী ১৫ নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রামের মহানগর পুলিশসহ বিশেষায়িত ইউনিটের সদস্যরা প্রথমে নতুন পোশাক পরিধান করবেন।

পুলিশের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম সাহাদাত হোসেন জানান, নতুন পোশাক প্রথমে পরিধান করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), হাইওয়ে পুলিশ, রিভার পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে ধাপে ধাপে অন্যান্য রেঞ্জ ও জেলা পর্যায়ের পুলিশ সদস্যরাও এটি গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, লৌহবর্ণের এবং স্বতন্ত্র স্টাইলের নতুন পোশাক আগামী ১৫ নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে মহানগর ও বিশেষায়িত ইউনিটে এটি ব্যবহার শুরু হবে।

এর আগে, ২০২৩ সালের ২০ জানুয়ারি অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে পুলিশ, র‌্যাব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিফর্মের রঙ পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদিত হয়। এই পরিবর্তনের উদ্দেশ্য হলো বাহিনীগুলোকে আধুনিক ও জবাবদিহি-পূর্ণ পরিচয়ের প্রতীক হিসেবে নতুন রূপে উপস্থাপন করা।

নতুন ইউনিফর্মের সঙ্গে পুলিশের পরিচিতি আরও স্বতন্ত্র ও আধুনিক হওয়ার আশা করা হচ্ছে, যা সাধারণ জনগণ এবং বাহিনীর সদস্যদের মধ্যে একই সাথে আস্থা ও প্রফেশনালিজম জাগাবে। সূত্র : বাসস


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪