| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ০৪:৫৩:১১:পূর্বাহ্ন  |  ১৩২৪৫৪৪ বার পঠিত
ঢাকায় দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস
ছবির ক্যাপশন: দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে থাকতে পারে। পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

এদিকে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২০টি জেলায় বজ্রসহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায় বিডব্লিউওটি।

বিডব্লিউওটি জানায়, শুক্রবার সকাল ৬টার পর থেকে রোববার (২ নভেম্বর) সকাল ১০টার মধ্যে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেট ও এর আশপাশের কিছু স্থান বজ্রপাতসহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

সংস্থাটি পূর্বাভাসে জানায়, একই সময় উল্লেখিত কয়েকটি জেলায় বায়ুচাপের তারতম্যের কারণে আকস্মিকভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, তবে এটা সব স্থানে নয়। এ ছাড়া শুক্রবার থেকে সোমবার (৩ নভেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪