| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণভোটের জন্য মন্ত্রণালয়-বিভাগকে প্রস্তুত রাখতে নির্দেশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ০৫:৪২:২৭:পূর্বাহ্ন  |  ১৩৪৩৯৮৩ বার পঠিত
গণভোটের জন্য মন্ত্রণালয়-বিভাগকে প্রস্তুত রাখতে  নির্দেশ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: গণভোটের জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে প্রস্তুত রাখতে বলেছে নির্বাচন কমিশন (ইসি) ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ভোটের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনাররা।

বৈঠক সূত্র জানিয়েছে, সম্প্রতি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে কমিশনাররা বলেন, গণভোট কখন হবে, সংসদ নির্বাচনের সঙ্গে হবে, নাকি পৃথকভাবে হবে, তা নির্ধারণ করবে সরকার৷ তবে গণভোট করতে হলে সে প্রস্তুতি রাখতে হবে।

সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র ইতোমধ্যে নির্ধারণ করেছে ইসি। গণভোট একসঙ্গে হলে ভোটকেন্দ্র বাড়াতে হবে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। বাড়বে ব্যয়। এজন্য অর্থ মন্ত্রণালয়কেও সেভাবে প্রস্তুতি রাখার জন্য বলা হয়েছে।

ওই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সরকারের ৩১ মন্ত্রণালয়, বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪