| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল: ২৯ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ০৮:১৩:৪৩:পূর্বাহ্ন  |  ১৩১৭২৫৩ বার পঠিত
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল: ২৯ জন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রাথমিক পর্যায়ে তাদের পরিচয় জানানো হয়নি। শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ওই ২৯ জনকে গ্রেপ্তার করা হয় গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর)। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রাজধানীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে মিছিলকারীদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪