| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লিবিয়া থেকে দেশে ফিরল আরও ৩১০ জন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ০৮:২৩:৫৯:পূর্বাহ্ন  |  ১৩৪১৫৭৯ বার পঠিত
লিবিয়া থেকে দেশে ফিরল আরও ৩১০ জন

রিপোর্টার্স২৪ ডেস্ক : অবৈধ ও অনিয়মিত স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরো ৩১০ জন বাংলাদেশিকে দেশে পাঠালো লিবিয়ার সরকার। এরমধ্যে কয়েকজন অসুস্থ ও অপহরণের শিকার হয়ে উদ্ধার পরবর্তীতে দেশে ফিরলেন। 

আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় তাদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ নিয়ে একই প্রক্রিয়ায় চলতি মাসে তিনটি ফ্লাইটে ৯২৮ বাংলাদেশি দেশে ফিরেছেন। এদের বেশিরভাগ অবৈধভাবে সেখানে বসবাস করতেন।

চার্টার ফ্লাইটে দুজন নারীসহ দেশটির মিসরাতা শহরের ২১১ জন ও ত্রিপলির ৯৯ জন অভিবাসী দেশে ফিরেন। বর্তমানে ত্রিপলী ও বেনগাজীতে আরও কিছু বাংলাদেশি আটক রয়েছেন। তাদেরও দ্রুত দেশে পাঠাতে কাজ করছে দূতাবাস। গত দুই বছরে দেশটি থেকে ৭ হাজারের বেশি বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে।

এর আগে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ত্রিপলীর অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত হয়ে প্রত্যাবাসিত অভিবাসীদের বিদায় জানান। দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করা, পরিবারের পাশে থাকা ও স্থানীয় পর্যায়ে মানবপাচার এবং অনিয়মিত অভিবাসন প্রতিরোধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে অনুরোধ জানান।

রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪