পটুয়াখালী প্রতিনিধি : নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচন কমিশনের সকল ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন।
শুক্রবার( ৩১অক্টোবর) দুপুর আড়াইটায় পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ভোট গ্রহণের প্রস্তুতি হিসেবে, সারা দেশে যারা ভোট গ্রহণ করবেন পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, রির্টার্নিং অফিসারদের সাথে মতবিনিময় করে আসছি। এই ধারাবাহিকতায় আগামীকাল পটুয়াখালীর কুয়াকাটায় একটি মতবিনিময় অনুষ্ঠিত হবে। এ মতবিনিময় দেশে ব্যপক সাড়া ফেলেছে। কারণ ইতোপূর্বে যারা পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসার হিসেবে ভোট গ্রহণ করেছেন তাদের মধ্যে কিছুটা সংশয়, উদ্বেগ কাজ করছে এটা কাটিয়ে উঠতেই এ মতবিনিময় সভা করা হচ্ছে। আমরা আশাবাদী সকল সংশয় কাটিয়ে উঠতে সক্ষম হবো।
গণ ভোটের বিষয়ে তিনি বলেন, গণ ভোট নির্বাচনের আগে হবে না কবে হবে এবিষয়টি সরকারের এখন পর্যন্ত নির্বাচন কমিশনের নজরে আসে নাই এবং সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছে সে বিষয়টি আমাদের কাছে পৌছায়নি সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সি, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ তারেক হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ উল আলমসহ নির্বাচন কমিশনারের সাথে আগত কর্মকর্তাবৃন্দ।
রিপোর্টার্স২৪/এসসি