সিনিয়র রিপোর্টার: রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে শেরেবাংলা নগর থানা ১৮ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ১৩ জন, খিলক্ষেত থানা চারজন, উত্তরা থানা দুইজন, বাড্ডা থানা তিনজন, বনানী থানা তিনজন ও তেজগাঁও থানা তিনজনকে গ্রেপ্তার করে।
শুক্রবার (৩১ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিসি (মিডিয়া) তালেবুর রহমান।
গ্রেপ্তাররা হলেন- আওয়ামী লীগের সক্রিয় সদস্য আনিসুজ্জামান রনি (৩১), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ মুন্না মিয়া (২৬), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ জাকির হোসেন খান (২২), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ কামরুজ্জামান (২৫), ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিনুল হাসান সোহান (২৯), ছাত্রলীগের সদস্য মোঃ রকিবুল হাসান (৩৪), ইয়াসিন আরাফাত শুভ (২০), তাসরীপ হোসেন (২১), মোঃ খালেদ বিন কাওসার (২৮), কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাঁধন (৩২), সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন (৩৩), কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম (২৫), ছাত্রলীগের কর্মী সাইফুল ইসলাম সাইফ (৩১), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ মোস্তাফিজুর রহমান জনি (৩৭), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ শেখ রাশেদুজ্জামান (৩৫), যুবলীগ কর্মী মোহাম্মদ মামুন শেখ পরশ (৩২), স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী মামুন সেখ (৪০), স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় মোহাম্মদ রাজু (৩০), যুবলীগের সক্রিয় কর্মী শফিউল আলম (৩৫) ২০। আওয়ামী লীগের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম সুনু (৪০) ২১। যুবলীগের সক্রিয় কর্মী মোহাম্মদ কুদ্দুস সরদার (৩২) ২২। ছাত্রলীগের কর্মী মিঠুন দেবনাথ (৩৪), বগুড়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বজলুর রহমান বাধন (৩০), নোয়াখালী পৌর ১ যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুর আলম সিদ্দিক (৪১), বরগুনা সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মহিউদ্দিন আহমেদ দোলন (২৩) ও আওয়ামী লীগের কর্মী মোঃ রবিউল আওয়াল (২৫)।
এছাড়া, জয় কৃষ্ণপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মিঠু দেবনাথ (৩০), সিলেট জেলা ছাত্রলীগের সদস্য আশরাফ আল কবির চৌধুরী (২৭), ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য দেব যুথি দে নব (২৩), বাউরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন ফরহাদ (২১), আওয়ামী লীগের কর্মী মোঃ আলমগীর হোসেন জনি (৩০), আওয়ামী লীগের কর্মী বিশ্বজিৎ সাহা (৩০), আওয়ামী লীগের কর্মী মোঃ মাহাফুজুর রহমান (৩০), আওয়ামী লীগের কর্মী মোঃ আঃ শুকুর (৩৫), আওয়ামী লীগের কর্মী আবিদুর রহমান (২০), আওয়ামী লীগের কর্মী মোঃ সাব্বির (১৯), আওয়ামী লীগের কর্মী মোঃ ইমন হোসেন (১৯), আওয়ামী লীগের কর্মী ফাতিনুর শিমুল (১৯), আওয়ামী লীগের কর্মী মোঃ আরিফুল ইসলাম (১৯), আওয়ামী লীগের কর্মী শ্রীকান্ত কর্মকার (২০), জিয়াদ মাহমুদ (২১), মোঃ জিয়াদ (২০), মো. আসলাম (২১), মোঃ রিফাত ইসলাম (১৯), মোঃ মিল্লাত বাবু (১৮) ও মোঃ স্বপন মিয়া (২২)।
খিলক্ষেত থানার বরাদ দিয়ে তিনি আরও বলেন, শুক্রবার সকালে খিলক্ষেত থানার ৩০০ ফিট পুরাতন মস্তুল চেকপোস্ট এর সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে মিছিল করার জন্য নেতাকর্মী জড়ো হওয়ার সংবাদ পায় খিলক্ষেত থানা পুলিশ। সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল উপস্থিত হলে পুলিশ এর উপস্থিতিটের পেয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে মিছিল করার ব্যানারসহ হাতে নাতে আনিসুজ্জামান রনি, মুন্না মিয়া, জাকির হোসেন ও কামরুজ্জামানকে গ্রেপ্তার করে।
উত্তরা পশ্চিম থানার বরাদ দিয়ে ডিসি তালেবুর রহমান বলেন, শুক্রবার সকালে উত্তরা পশ্চিম থানা এলাকায় উত্তরা পশ্চিম থানাধীন ৯ নং সেক্টর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আকাশ টাওয়ারের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্তৃক মিছিল পূর্ব প্রস্তুতিকালে ব্যানারসহ মোমিনুল হাসান ও রকিবুল হাসানকে হাতে নাতে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বাড্ডা থানার বরাদ দিয়ে তিনি আরও বলেন, শুক্রবার সকালে বাড্ডা থানাধীন প্রগতি সরণি মেইন রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ইয়াসিন আরাফাত, তাসরীপ হোসেন ও মোঃ খালেদ বিন কাওসারকে হাতে নাতে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
সিটিটিসির বরাদ দিয়ে তিনি বলেন, শুক্রবার সকাল সিটিটিসি’র একটি টিম ডিএমপি’র বিজয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যদের সরকার বিরোধী ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে রফিকুল ইসলাম, সুমন হোসেন, মেজবাউল ইসলাম, সাইফুল ইসলাম, জনি, রাশেদুজ্জামান, পরশ্, মামুন, রাজু, শফিউল আলম, কুদ্দুস সরদার, মিঠুন দেবনাথসহ মোট ১৩ জন নেতা ও কর্মীকে গ্রেপ্তার করে।
শেরে বাংলা নগর থানার বরাদ দিয়ে ডিসি মিডিয়া বলেন, শুক্রবার সকালে শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ৯০/১০০ জন সদস্য (যারা অবৈধ মিছিলে অংশগ্রহণকারী) বজলুর রহমান, নুর আলম সিদ্দিক, মহিউদ্দিন আহমেদ দোলনসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানা পুলিশ।
বনানী থানার বরাদ দিয়ে তিনি আরও বলেন, শুক্রবার দুপুরে বনানী ঢাকা গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী জিয়াদ মাহমুদ মোঃ জিয়াদ ও মো. আসলামকে গ্রেপ্তার করে।
তেজগাঁও থানার বরাদ দিয়ে ডিসি বলেন, শুক্রবার সকালে তেজগাঁও থানাধীন বিজয় এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ঝটিকা মিছিল প্রাক্কালে মোঃ রিফাত ইসলাম, মোঃ মিল্লাত বাবু ও মোঃ স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি