| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যাত্রাবাড়ীতে বিআইডব্লিউটিএ-কর্মীকে রড দিয়ে পিটিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ১৩:৪১:২৬:অপরাহ্ন  |  ১৩১১২২৬ বার পঠিত
যাত্রাবাড়ীতে বিআইডব্লিউটিএ-কর্মীকে রড দিয়ে পিটিয়ে হত্যা

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক ইলেকট্রিশিয়ানকে হাত-পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ইলেকট্রিশিয়ানে নাম মো. আনোয়ার হোসেন বাবু (৪৩)। 

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে যাত্রাবাড়ীর মাতুয়াইল উত্তর শরিফপাড়া এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার সদরঘাট বিআইডব্লিউটিএতে কর্মরত ছিলেন।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আমীর হোসেন বলেন, ‘নিহতের কপাল, নাক, পিঠ, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এসব আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’

নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনরা মরদেহ মাতুয়াইল এলাকায় নিয়ে গেছেন।

নিহতের ভাই মো. দেলোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে আমার মা সেখানে গিয়ে দেখেন ভাই হাত-পা বাঁধা, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সে মাকে বলেছে—লোহার রড ও অ্যাঙ্গেল দিয়ে তাকে পেটানো হয়েছে। এর কিছুক্ষণ পরই সে মারা যায়।’

দেলোয়ার হোসেন আরো বলেন, ‘সকালে আনোয়ার নামাজ পড়তে বের হয়। কিছুক্ষণ পর খবর আসে, তাকে উত্তর শরিফপাড়া এলাকার একটি গ্যারেজে আটক করা হয়েছে। আমরা শুনেছি স্থানীয় সুমন নামে একজন তাকে গ্যারেজে নিয়ে যায়। এলাকার দারোয়ানরাও জানে কারা জড়িত। পুলিশ সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।’

নিহত আনোয়ার দুই মেয়ের জনক ছিলেন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪