| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাসে নারীকে হেনস্তা: মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার সেই হেলপার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ১৫:২২:৪৬:অপরাহ্ন  |  ১৩০২১৮২ বার পঠিত
বাসে নারীকে হেনস্তা: মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার সেই হেলপার
ছবির ক্যাপশন: ছবি: ভিডিও থেকে নেওয়া

স্টাফ রিপোর্টার: পোশাক নিয়ে চলন্ত বাসে নারীকে হেনস্তা করা হেলপারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪ এর একটি দল। গ্রেপ্তার নিজামুদ্দিন (৪৫) পেশায় রমজান পরিবহনের বাসের হেলপার।

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি এ তথ্য জানিয়েছেন।

নারীকে হেনস্তার ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর ওই ঘটনা নিয়ে বেশ সমালোচনা হয়।মেজর আবরার ফয়সাল বলেন, ‘ভিডিওতে নিজামউদ্দিনকে দেখা গেছে এক নারীকে মারতে।’পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, ‘নিজামুদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।’

নারীকে হেনস্তা করার ঘটনাটি গত ২৯ অক্টোবর ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে দেখা যায়, বাসে ওই হেলপার এক নারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার গায়ে হাত তোলেন। সেসময় অন্য যাত্রীদের বাধা দিতে দেখা যায়নি।

ওই নারী সিদরাতুল মুনতাহা রহমান তীব্র ফেসবুকে এক ভিডিওবার্তায় নিজের পরিচয় নিশ্চিত করে ঘটনার বিষয়ে লিখেছেন। তিনি জানান, প্রশাসন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল এবং তিনি তাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘আমি ভিডিওটি করছি যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন’।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪