| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দীর্ঘ বিরতির পর খুলল প্রবাল দ্বীপ, চালু হয়নি জাহাজ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ০৩:৫০:৩৬:পূর্বাহ্ন  |  ১২৯৯১৪৬ বার পঠিত
দীর্ঘ বিরতির পর খুলল প্রবাল দ্বীপ, চালু হয়নি জাহাজ
ছবির ক্যাপশন: দীর্ঘ বিরতির পর খুলল প্রবাল দ্বীপ, ছেড়ে নাই জাহাজ

রিপোর্টার্স২৪ ডেস্ক : দীর্ঘ নয় মাস পর অবশেষে খুলে দেওয়া হলো দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। শনিবার থেকে পর্যটকরা দ্বীপে যেতে পারবেন—তবে এই মুহূর্তে শুধুই দিনভ্রমণের সুযোগ রয়েছে। নভেম্বর মাসজুড়ে কেউ দ্বীপে রাত কাটাতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারির দুই মাস সীমিত পরিসরে রাত যাপনের অনুমতি দেওয়া হবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী।

আজ কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ও ‘বার আউলিয়া’ নামের দুটি জাহাজ চালুর কথা থাকলেও আপাতত জাহাজ চলাচল স্থগিত রেখেছে মালিকপক্ষ।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, ট্যুরিজম বোর্ডের যাত্রী নিবন্ধন সফটওয়্যার এখনো প্রস্তুত নয়। সফটওয়্যার চালু না হলে ভ্রমণব্যবস্থায় জটিলতা দেখা দিতে পারে, তাই জাহাজ চালু করা হচ্ছে না। কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন,নভেম্বরে কেউ রাত কাটাতে পারবেন না। ডিসেম্বর–জানুয়ারিতে সীমিত পর্যটক রাত যাপনের সুযোগ পাবেন।

উল্লেখ্য, পরিবেশ সুরক্ষার স্বার্থে গত ১ ফেব্রুয়ারি থেকে দ্বীপে পর্যটক প্রবেশ বন্ধ ছিল। এবার নতুন করে তিন মাস ভ্রমণের সুযোগ দেওয়া হলেও মানতে হবে পরিবেশ মন্ত্রণালয়ের ১২ দফা নির্দেশনা।

এদিকে পর্যটক ও বাণিজ্যিক স্বার্থ নিয়ে দ্বীপের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, সেন্ট মার্টিন যেতে জাহাজে ৫–৬ ঘণ্টা সময় লাগে। আবহাওয়া প্রতিকূলে হলে সময় আরও বাড়তে পারে। ফলে রাতযাপন নিষেধাজ্ঞায় পর্যটক কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। গত বছর ডিসেম্বর–জানুয়ারিতে কক্সবাজার–সেন্ট মার্টিন রুটে ছয়টি জাহাজ চলাচল করলেও পর্যটক সংখ্যা আশানুরূপ ছিল না। এতে ব্যবসায়ীরাও লোকসানে পড়েন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪