| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাণী

সমবায়ের শক্তিতে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ০৪:০৬:৫৬:পূর্বাহ্ন  |  ১২৯৮৯৪২ বার পঠিত
সমবায়ের শক্তিতে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার
ছবির ক্যাপশন: সমবায়ের শক্তিতে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

রিপোর্টার্স২৪ ডেস্ক : সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমকে বাংলাদেশের আত্মনির্ভরতা অর্জনের সবচেয়ে কার্যকর পথ হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান, কুটিরশিল্পসহ বিভিন্ন খাতে সমবায় উদ্যোগ সম্প্রসারণের মধ্য দিয়ে ন্যায়ভিত্তিক এবং টেকসই অর্থনীতি গড়ে তোলা সম্ভব।

শনিবার (১ নভেম্বর) ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় প্রতিপাদ্যে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন,

এ উপলক্ষে আমি সব সমবায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সমবায়ের মাধ্যমে সামাজিক সম্পৃক্ততা বাড়িয়ে দেশের উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করা সম্ভব বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তার ভাষায়,

সমবায় শুধু আর্থিক প্রতিষ্ঠান নয়, সমাজের সমস্যা সমাধানে কার্যকর একটি বহুমুখী শক্তি। অন্তর্বর্তীকালীন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে ।

ড. ইউনূস বলেন, সমবায় আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। তিনি সবাইকে সমবায়ের চেতনাকে ধারণ করে এগিয়ে আসার আহ্বান জানান এবং জাতীয় সমবায় দিবসের কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪