| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ থেকে এক এনআইডিতে সর্বোচ্চ ১০ সিমর বন্ধ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ০৪:২১:৩৭:পূর্বাহ্ন  |  ১২৯৬৯৭১ বার পঠিত
আজ থেকে এক এনআইডিতে সর্বোচ্চ ১০ সিমর বন্ধ
ছবির ক্যাপশন: আজ থেকে এক এনআইডিতে সর্বোচ্চ ১০ সিমর বন্ধ

রিপোর্টার্স২৪ ডেস্ক : এক এনআইডিতে ১০টির বেশি সিম আর ব্যবহার করা যাবে না। শনিবার (১ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর নতুন নির্দেশনা। এতদিন একজন গ্রাহক সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহার করতে পারলেও এখন থেকে সব অপারেটর মিলিয়ে সর্বোচ্চ ১০টি সিমই সক্রিয় রাখা যাবে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী জানান,আজ থেকেই অপারেটররা অতিরিক্ত সিম নিষ্ক্রিয়ের কাজ শুরু করছে। ডিসেম্বরের মধ্যেই নিশ্চিত করা হবে, কোনো এনআইডিতে ১০টির বেশি সিম সক্রিয় না থাকে।

এই প্রক্রিয়ায় মানবিক সিদ্ধান্তের কোনো সুযোগ নেই বলে জানায় বিটিআরসি। অতিরিক্ত সিম বন্ধে দৈবচয়ন বা র‌্যান্ডম সিলেকশন পদ্ধতি অনুসরণ করা হবে। অর্থাৎ কম্পিউটার অ্যালগরিদম স্বয়ংক্রিয়ভাবে কোন সিমগুলো নিষ্ক্রিয় হবে তা নির্ধারণ করবে। গ্রাহকরা চাইলে অনলাইনে অথবা *১৬০০২# ডায়াল করে নিজেদের এনআইডিতে নিবন্ধিত সিমের সংখ্যা যাচাই করতে পারবেন।

বিটিআরসি জানিয়েছে, সিম ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা ও প্রতারণা রোধের অংশ হিসেবে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। পাশাপাশি আগামী মাসগুলোতে সিম ও ডিভাইস ট্র্যাকিংয়ের সমন্বিত ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে, যাতে অবৈধ সিম ব্যবহারের সুযোগ পুরোপুরি বন্ধ হয়।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ, অথচ প্রকৃত ব্যবহারকারী মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশ গ্রাহকের নামে ৫টির কম সিম, ১৬ শতাংশের নামে ৬–১০ সিম, আর মাত্র ৩ শতাংশ ব্যবহারকারীর নামে রয়েছে ১১টির বেশি সিম।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪