| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয় বাংলা-শেখ হাসিনা স্লোগানে গ্রেপ্তার তিন কিশোর সংশোধনাগারে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ১১:৫০:১৩:পূর্বাহ্ন  |  ১২৯৪৬৫৬ বার পঠিত
জয় বাংলা-শেখ হাসিনা স্লোগানে গ্রেপ্তার তিন কিশোর সংশোধনাগারে
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: জয় বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ভিডিও ভাইরালের পর পিরোজপুরের মঠবাড়িয়ায় তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সর্বশেষ শনিবার (১ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। এর আগে স্লোগান ভাইরালের জেরে বিক্ষুব্ধরা তাদের পুলিশের হাতে তুলে দেয় বলে ভাষ্য পুলিশের। এ নিয়ে একটি মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মঠবাড়িয়ার পাঠাকাটা গ্রামের অলি (১৫), রাকিবুল ইসলাম (১৫) ও মো. জুবায়ের (১৬)।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় একটি বিএনপি অফিসে বসে জয় বাংলা স্লোগান দেওয়ার ভিডিও ভাইরাল হয়। পরে শুক্রবার রাতে স্লোগান দেওয়ায় তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বিক্ষুব্ধরা। পরে স্থানীয় বিএনপি নেতা মো. শহীদুল ইসলাম এ ঘটনায় অফিসে অনধিকার প্রবেশ, ভাঙচুরের অভিযোগ এনে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার তাদের আদালতে সোপর্দ করে পুলিশ। সর্বশেষ আদালতের নির্দেশে তাদের যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

ওই গ্রামের এক বিএনপি নেতা বলেন, ‘এটা আমাদের মূল অফিস না। এখানে স্থানীয় লোকজন বসে এদের ভেতর কেউ প্রেসিডেন্ট জিয়াকে ভালোবেসে তার ছবি টাঙিয়ে রেখেছেন। এটাকে পুঁজি করে একটি মহল এখানে লোক না থাকার সুযোগে কিশোরদের দিয়ে স্লোগান দেওয়ার ঘটনা ঘটিয়েছে। স্থানীয় বাসিন্দারা তাদের পুলিশে দিয়েছে।’

মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। শনিবার অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪