| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমানযাত্রীর পেট থেকে ৬৩৭৮ পিস ইয়াবা উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ০০:২৬:৫৬:পূর্বাহ্ন  |  ১৩০১৬৭১ বার পঠিত
বিমানযাত্রীর পেট থেকে ৬৩৭৮ পিস ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. পান্নু হাওলাদার (৩০) নামে এক যাত্রীর পাকস্থলীতে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১ নভেম্বর) রাতে অভ্যন্তরীণ টার্মিনালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS-142 ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় এসে নামার পর ওই যাত্রীকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আগমনী গেটের সামনের রাস্তা থেকে আটক করা হয়।

আটক পান্নু হাওলাদার বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা।

এপিবিএন জানায়, পান্নু হাওলাদার পাকস্থলীর ভেতরে সুকৌশলে ইয়াবা ট্যাবলেট বহন করছিলেন। সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ অফিসে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে এক্স-রে পরীক্ষায় তার পাকস্থলীতে অসংখ্য ডিম্বাকৃতি বস্তু শনাক্ত হয় এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাকৃতিক উপায়ে তার শরীর থেকে ১৩৬টি প্যাকেট বের করা হয়। প্রতিটি প্যাকেটে কসটেপ মোড়ানো ইয়াবা ছিল। এসব প্যাকেট খুলে মোট ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, পাকস্থলীতে এত বিপুল পরিমাণ ইয়াবা বহন সত্যিই বিস্ময়কর একটি ঘটনা।

বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে, পান্নু হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪