রিপোর্টার্স২৪ ডেস্ক : রোববার (২ নভেম্বর) আবার বন্ধ হয়ে গেছে মেট্রোরেল। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, রাজধানীর মিরপুর এলাকায় মেট্রোর বিদ্যুৎ পরিবাহী তারে ডিশের কেবল পাওয়া গেছে। এরপর দুপুর ১২টা ৪০ মিনিটে চলাচল বন্ধ করে দেয়া হয়।
মেট্রোর তারকে ওভারহেড ক্যাটেনারি সিস্টেম বলে। এর মাধ্যমে মেট্রোর ট্রেনে বিদ্যুৎ পরিবাহিত হয়। এখানে অন্য কোন বিদ্যুৎ পরিবাহী বস্তু থাকলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।
ডিএমটিসিএলের জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা বলেন, এ মুহূর্তে ডিশের কেব্ল সরানোর চেষ্টা চলছে। দ্রুতই মেট্রোরেল চলাচল চালুর চেষ্টা চলছে।
রিপোর্টার্স২৪/এসএন