রিপোর্টার্স ২৪ ডেক্স: বিশ্ব ইজতেমা এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন।
রোববার ( ২ নভেম্বর) সচিবালয়ে সাদ এবং শুরায়েপন্থীদের নিয়ে বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্ত জানান।
উপদেষ্টা জানান,সংসদ নির্বাচনের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে । নির্বাচন এবং রমজানের পর দুই পক্ষ পৃথকভাবে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ইজতেমা আয়োজনের জন্য একটি কমিটি করার কথাও জানান তিনি। তিনি আশা প্রকাশ করে বলেন, তারা উভয় পক্ষের সমস্যা সমাধানে কাজ করবেন ।
এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প,গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স ২৪/জয়