| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিক্ষোভে যানজট, নাগরিক ভোগান্তিতে দুঃখ জানাল ডিএমপি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ০৯:২০:৫৪:পূর্বাহ্ন  |  ১২৯০০৫২ বার পঠিত
বিক্ষোভে যানজট, নাগরিক ভোগান্তিতে দুঃখ জানাল ডিএমপি

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক সংগঠনের আন্দোলন ও অবস্থান কর্মসূচির কারণে রবিবার (২ নভেম্বর) সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

এ পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিবৃতিতে নাগরিকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, “এমপিওভুক্তির দাবিতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওকরণ, এবং স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওকরণের দাবিতে বিভিন্ন সংগঠন রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে।”

এছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীরাও নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করেছেন বলে জানিয়েছে ডিএমপি।

সংস্থাটি আরও জানায়, বিভিন্ন বাধা ও প্রতিকূলতার মধ্যেও পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আন্দোলনের কারণে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না, ফলে তাৎক্ষণিকভাবে ব্যাপক জনভোগান্তি তৈরি হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “অনাকাঙ্ক্ষিত কারণে যে যানজট সৃষ্টি হয়েছে, সেজন্য ঢাকা মহানগর পুলিশ আন্তরিকভাবে দুঃখিত।”

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪