রিপোর্টার্স২৪ ডেস্ক: উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের বিষয়টি আইন মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) ।
রোববার (২ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন।
প্রশ্নের জবাবে আখতার আহমেদ আরও বলেন, উপদেষ্টা পরিষদে এর নীতিগত অনুমোদনের পর বাকি কাজটুকু করে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশন। তারা অধ্যাদেশ জারি করেন। কাজেই অধ্যাদেশ জারির বিষয়টি যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষায় আছি।
তিনি বলেন, এ বিষয়ে আমাদের এখান থেকে নতুন করে বলার মতো কিছু নেই। আমাদের অপেক্ষা করতে হবে, আইন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অবস্থান জানার পরেই এ বিষয়ে কথা বলা যাবে।
রিপোর্টার্স২৪/এসসি