| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লাগাতার কর্মসূচির ডাক দিল প্রাথমিকের শিক্ষকরা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ১৮:৫১:৪৬:অপরাহ্ন  |  ১৩০১৭০৭ বার পঠিত
লাগাতার কর্মসূচির ডাক দিল প্রাথমিকের শিক্ষকরা
ছবির ক্যাপশন: সংগৃহীত প্রতীকী ছবি

রিপোর্টার্স ২৪ ডেস্ক: লাগাতার অবস্থান কর্মসূচিতে যাচ্ছেন দেশের প্রাথমিকের সহকারী শিক্ষকরা। দশম গ্রেড , ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চয়তার দাবিতে  ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’র ব্যানারে আগামী ৮ নভেম্বর থেকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিতভাবে এ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন। 

সম্মিলিত লাগাতার এ অবস্থান কর্মসূচির নেতৃত্বে থাকছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নেতৃবৃন্দ। 

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়ে আমাদের দাবি বাস্তবায়ন করছেন না। বাধ্য হয়ে আমরা আবারও আন্দোলনে নামছি।

সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, ‘সম্মিলিতভাবে এ কর্মসূচি সফল করা হবে। ‘পুলিশের সাব-ইন্সপেক্টর, নার্স, উপসহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা দশম গ্রেডে বেতন-ভাতা পান। সর্বোচ্চ ডিগ্রি নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন লড়াই করেও ১১তম গ্রেড পায়নি। তাই এখন দশম গ্রেড নির্ধারণসহ তিন দফা দাবি আদায়ে আমরা মাঠে নামছি ,কোনো সাধারণ শিক্ষক এ কর্মসূচির বিপক্ষে নেই। 

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ বলেন,আগামী ৮ নভেম্বর সকাল ১০টা থেকে‘আমরা  সম্মিলিতভাবে লাগাতার কর্মসূচিতে যাচ্ছি। তিন দফা দাবি আদায়ে এই কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হবে । 

রিপোর্টার্স ২৪/ জয়

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪