রিপোর্টার্স ২৪ ডেস্ক: আজ ৩ নভেম্বর জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের আজকের এই দিনে ভোরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর তাঁর ঘনিষ্ঠ এই চার সহকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। এ হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা জেল হত্যা মামলা নামে পরিচিতি পায়। এ মামলায় আদালতের রায়ে ২০ আসামির মধ্যে ১২ জনকে যাবজ্জীবন এবং তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাঁচজনকে খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামিদের মধ্যে ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ ২০২০ সালের এপ্রিলে ধরা পড়েন এবং ওই মাসেই তাঁর ফাঁসি কার্যকর হয়।
রিপোর্টার্স ২৪ / জয়




