| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১১ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন চলছে: ইসি সচিব

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ২১:০৬:৫৬:অপরাহ্ন  |  ১২৯৭৩৮১ বার পঠিত
১১ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন চলছে: ইসি সচিব
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক: বিশ্বের ১১টি দেশের ২১টি স্টেশনে বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইড) কার্যক্রম চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রবিবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

তিনি আরো বলেন,এই মুহূর্তে ১১টি দেশের দূতাবাসে ২১টি স্টেশনে নিবন্ধন কার্যক্রম চালাচ্ছি।  যেমন- অস্ট্রেলিয়ায় দু’টি, কানাডায় দু’টি, যুক্তরাষ্ট্রে চারটি, যুক্তরাজ্যে তিনটি। এভাবে মোট ২১টি স্টেশনে নিবন্ধন প্রক্রিয়া চলছে। আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করছি যেন যেখানে আমাদের দূতাবাস আছে, সেসব দেশেও এই সেবা সম্প্রসারণ করা যায়।

‘বিদেশে অবস্থানরত অনেক বাংলাদেশিরই ইতোমধ্যে এনআইডি রয়েছে। কারণ, পাসপোর্ট নিতে গেলেও এনআইডি বাধ্যতামূলক। ফলে, উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসীর এনআইডি রয়েছে বলে আমাদের ধারণা। তবে, এখনো যারা নিবন্ধিত হননি, তারা আগামী ১৬ নভেম্বর উদ্বোধন হতে যাওয়া নতুন অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন এবং আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।’

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখনো আবেদনগুলো পর্যালোচনা করছি। আশা করি এই সপ্তাহের মধ্যেই বিষয়টি নিষ্পত্তি করা যাবে।’

রিপোর্টার্স ২৪/জয়

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪