| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চার মন্ত্রণালয়ে নতুন সচিব

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ২১:২৩:২০:অপরাহ্ন  |  ১২৯৬৮৯৬ বার পঠিত
চার মন্ত্রণালয়ে নতুন সচিব
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক: চার মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এদের মধ্যে তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে তিন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। 

এ ছাড়া একজন সচিবকে নতুন করে পদায়ন করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরীকে পদোন্নতি দিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব বিলকিস জাহান রিমিকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। 

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব এসএম শাকিল আখতারকে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

রিপোর্টার্স ২৪/ জয় 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪