| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবশেষে উঁকি দিচ্ছে শীত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ০৩:৩৭:১৭:পূর্বাহ্ন  |  ১৩০৩৫৬২ বার পঠিত
অবশেষে উঁকি দিচ্ছে  শীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : প্রচণ্ড দূষিত শহর ঢাকাতেও অবশেষে শীত উঁকি দিচ্ছে। ঢাকায় কমেছে রাতের তাপমাত্রা। এদিকে দেশের উত্তরাঞ্চলসহ অনেক স্থানেই শীতের বাতাস বইতে শুরু করেছে। রাজশাহীতে আজ সোমবার (৩ নভেম্বর)  সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশাচ্ছন্ন আকাশে হালকা সূর্যের দেখা মিলেছে। ভোর থেকে কুয়াশার চাদরে নিজেকে মুড়িয়ে নিয়েছে রাজশাহী।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, এদিন সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আর রোববার (২ নভেম্বর) ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

গেল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাজশাহী থেকে কয়ক দফা বৃষ্টিপাত হয়েছে। এই তিন দিনে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এই বৃষ্টির সঙ্গে বয়েছিল বাতাসও। বৃষ্টিপাত থেমে যাওয়ার পরে কুয়াশার সঙ্গে শীত অনুভব করছে রাজশাহীবাসী। 

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বাবু বলেন, কয়েকদিন আগে বৃষ্টিপাত হলো। বৃষ্টিপাত শেষে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। সকালে কুয়াশা পড়েছে। এটা শীতের বার্তা দিচ্ছে।

রাজশাহী ছাড়ার দেশের বিভিন্ন বিভাগীয় শহরে বিদায় নিয়েছে তীব্র গরম। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪