| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ০৫:৩৪:০৮:পূর্বাহ্ন  |  ১৩১৩৮৪৭ বার পঠিত
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়

রিপোর্টার্স২৪ ডেস্ক : জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকার ধামরাই ও আশপাশের এলাকায় আজ সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল রবিবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল অফিসের এজিএম মো. জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ধামরাই ও কালামপুর জোনাল অফিস সূত্র জানায়, আজ সোমবার রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা ধামরাই ৩৩ কেভি, রেডিও ৩৩ এবং কালামপুর এলাকার ফিডারসহ সব ফিডার শাটডাউনে থাকবে। ফলে ধামরাই ও কালামপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪