| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবনের মূল্য নয়, সাহায্য হিসেবেই টাকা দেয়া হয়েছে : ডিএমটিসিএল এমডি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ০৬:৫০:১১:পূর্বাহ্ন  |  ১৩১৩৬৩২ বার পঠিত
জীবনের মূল্য নয়, সাহায্য হিসেবেই টাকা দেয়া হয়েছে :  ডিএমটিসিএল এমডি

রিপোর্টার্স২৪ ডেস্ক : গত ২৬ অক্টোবর মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত হয়েছিলেন আবুল কালাম নামের এক পথচারী। এই মৃত্যুটি নগরবাসীকে আতঙ্কিত করে তোলে। আবুল কালামের স্ত্রী আর কন্যা শিশুর কান্না দেশবাসীর মনে গভীরভাবে নাড়া দেয়। 

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন, যা নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। এতে নগরবাসীর মনে হয়েছে, এর মাধ্যমে সামান্য টাকার বিনিময়ে নাগরিকের জীবন কেরে নেয়াটা এক ধরণের বৈধতা পায়। যদিও পরবর্তীতে হাইকোর্ট ২ কোটি টাকা দিতে একটি রুল জারি করে। তবে বিতর্কটা থেকেই যায়। 

এই বিতর্কের মধ্যেই মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ বললেন-‘এটি জীবনের মূল্য নয়, তাৎক্ষণিক সাহায্য হিসেবে দেওয়া হয়েছে’- বলে জানিয়েছেন 

সোমবার (৩ নভেম্বর) উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ফারুক আহমেদ বলেন, ইনসিডেন্টের পরে আমরা নিজেরা ইনভলভ হয়েছি ওই ভিক্টিমের সঙ্গে। যতটুকু করার, তার হাসপাতাল নেওয়া থেকে শুরু করে জানাজা পর্যন্ত যত কিছু আছে, আমাদের ডিএমটিসিএল এবং মিনিস্ট্রি থেকে উভয়ে মিলে সব কিছু অ্যারেঞ্জ করেছি। আর কিছু সাহায্য হিসেবে উপদেষ্টা স্যার মিনিস্ট্রি থেকে দিয়েছেন। এবং অনেকে এটাকে জীবনের মূল্য বলছেন, আসলে এটা জীবনের মূল্য হিসেবে দেওয়া হয়নি। ওটা তাকে ইমিডিয়েট সাহায্য হিসেবে দেওয়া হয়েছে।

তিনি বলেন, আর আমরা লং যে সলিউশনটা খুঁজেছি, ওনার ফ্যামিলিকে কীভাবে পারমানেন্টলি সাহায্য করা যায়, সেজন্য ওনার ওয়াইফের সঙ্গে গত সপ্তাহে আমার মিটিং হয়েছে। ওনার যোগ্যতা অনুযায়ী ইমিডিয়েট একটা চাকরির ব্যবস্থা করা হয়েছে। তিনি যখন তার সার্টিফিকেট এবং ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, সবকিছু দিয়ে দেবেন (হয়ত অফিসে পৌঁছে গেছে), এটা দেওয়ার পরে আমরা তার জন্য চাকরির ব্যবস্থা করছি।

ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক বলেন, ওনার হয়ত আরও ছয় মাস লাগবে অনার্স কমপ্লিট করতে। অনার্স কমপ্লিট করলে, ওই যোগ্যতা অনুযায়ী যতটুকু চাকরিতে তাকে পদোন্নতি দেওয়া যায় বা করা যায়, ওই ব্যবস্থা রাখা হয়েছে, প্রভিশন রাখা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪