| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণভোট বিষয়ে সিদ্ধান্তের ভার রাজনৈতিক দলগুলোর হাতে ছেড়ে দিলো অন্তর্বর্তী সরকার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ০৭:১৭:১২:পূর্বাহ্ন  |  ১৩০৮৩৭১ বার পঠিত
গণভোট বিষয়ে  সিদ্ধান্তের ভার রাজনৈতিক দলগুলোর হাতে ছেড়ে দিলো অন্তর্বর্তী সরকার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক : আগামী এক সপ্তাহের মধ্যে  রাজনৈতিক দলগুলোকে গণভোট বিষয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার । বর্তমান সরকারের সিদ্ধান্ত হলো,সরকার আর নিজ উদ্যোগে নতুন আয়োজন করছে না।  রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে আলোচনা করে একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দিতে হবে।

সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ কথা জানান। এর আগে মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

আসিফ নজরুল বলেন, ‘যেসব রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী সেটি ১৫ বছর ধরে নিজেদের উদ্যোগে আলোচনা করেছে, আন্দোলন করেছে, নির্যাতনের শিকার হয়েছে। সেই দলগুলো এখন নিজেদের মধ্যে আলোচনা করে আমাদের একটা নির্দেশনা দেবে ,এটাই প্রত্যাশা করছি।’

তিনি আরও জানান, একটি দলের পক্ষ থেকে আলোচনার আহ্বান ইতমধ্যে পাওয়া গেছে এবং সেটিকে সরকারের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে।

আইন উপদেষ্টা বলেন, ‘ঐ কমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া জরুরি। কিন্তু এই ক্ষেত্রে সময় নেই,বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের সুযোগ নেই।’ পাশাপাশি তিনি উল্লেখ করেন, উপদেষ্টা পরিষদের সভায় আগামী সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে করার সংকল্প ব্যক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে বলা হয়েছে,নিজ উদ্যোগে আলোচনা করে , সম্ভব হলে এক সপ্তাহের মধ্যে, সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেবেন। সেই নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত নেয়া অনেক সহজ হবে।’’

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪