রিপোর্টার্স২৪ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আনিম ভূঁইয়া মোনামির ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে প্রকাশ করার অভিযোগে মামলা করেছেন।
আজ সোমবার(৩ নভেম্বর) তিনি সাইবার সুরক্ষা আইনে শাহবাগ থানায় এজাহার দায়ের করেন। এ মামলায় চারজনকে আসামি ছাড়াও অজ্ঞাতনামা কিছু আসামিও যুক্ত রয়েছে।এ সময় ডাকসুর সদস্যরা শিক্ষিকার সঙ্গে উপস্থিত ছিলেন।
এজাহারে আসামিরা হলেন, মুজতবা খন্দকার (সাংবাদিক ও এক্টিভিস্ট) মহিউদ্দিন মোহাম্মদ(লেখক ও এক্টিভিস্ট),নিরব হোসাইন (ঢাকা কলেজের শিক্ষার্থী) ও আশফাক হোসাইন ইভান।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালিদ মুনসুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেন, পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।
এজাহারে আসামিদের ফেসবুক আইডি এবং পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে। শিক্ষিকা অভিযোগ করেছেন, অজ্ঞাতনামা আসামিরাও বিভিন্ন ফেসবুক আইডি থেকে তার ছবি ক্রমাগত এডিট করে কুরুচিপূর্ণ, আশালীন ও মানহানিকর মন্তব্য করছে।
শেহরীন আনিম ভূইয়া মোনামি বলেন,‘ক্রমাগতভাবে আমার ছবি এডিট করে ফেসবুকে পোস্ট করা এবং কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। সবার সঙ্গে আলোচনা করে এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।’
রিপোর্টার্স২৪/এসসি