| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সালমানসহ ৩৪ জনের নামে ৩৬ হাজার কোটি টাকা আত্মসাতের ৫ মামলা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ১০:৪৭:৫৬:পূর্বাহ্ন  |  ১২৮৬৯৮৯ বার পঠিত
সালমানসহ ৩৪ জনের নামে ৩৬ হাজার কোটি টাকা আত্মসাতের ৫ মামলা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বেসরকারি, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৩৪ জনের নামে ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাতের ও বিদেশে টাকা পাচারের অভিযোগে  পাঁচটি পৃথক মামলা করেছে দুদক।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সোমবার (৩ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

দুদক মহা-পরিচালক জানান,বেক্সিমকোর গ্রুপের মালিক সালমান এফ রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে শেয়ারবাজার জালিয়াতি, প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ার হোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক হাতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাতসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে পাঁচটি মামলা দায়েরে জন্য অনুমোদন করেছে কমিশন।

রিপোর্টার্স ২৪ /জয়

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪