রিপোর্টার্স ২৪ / ডেস্ক : পদোন্নতি পেলেন ২৭৩ এসআই
পৃথক তিনটি প্রজ্ঞাপনে সোমবার (৩ নভেম্বর) তাদের পদোন্নতিতে স্বাক্ষর করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
প্রজ্ঞাপনে বলা হয় এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে ।
উল্লেখ্য,পদোন্নতি প্রাপ্তদের মধ্যে সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (নিরস্ত্র) পদোন্নতি পেয়েছেন ১৪৮ জন, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (সশস্ত্র) পদোন্নতি পেয়েছেন ৯৭ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশে (শহর ও যানবাহন) পদোন্নতি পেয়েছেন ২৮ জন কর্মকর্তা।
রিপোর্টার্স ২৪ / জয়