| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমপিওভুক্ত হচ্ছে এক হাজার ৮৯টি ইবতেদায়ি মাদ্রাসা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ১৭:৩৭:১৫:অপরাহ্ন  |  ১৩০২১৪৫ বার পঠিত
এমপিওভুক্ত হচ্ছে এক হাজার ৮৯টি ইবতেদায়ি মাদ্রাসা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ / ডেস্ক :‘শর্তসাপেক্ষে’ সারাদেশে সরকারি অনুদানপ্রাপ্ত এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, এ-সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুমোদন দিয়েছেন । তবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার দেশের বাইরে থাকায় চলতি সপ্তাহে প্রজ্ঞাপন জারি করা সম্ভব হচ্ছে না।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জানিয়েছে,আগামী সপ্তাহের শুরুতে প্রজ্ঞাপন জারি করা হতে পারে  ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (মাদ্রাসা অনুবিভাগ) এস এম মাসুদুল হক সমকালকে বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির ফাইলে প্রধান উপদেষ্টার সই হয়েছে বলে জেনেছি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ফাইল শিক্ষা উপদেষ্টার দপ্তরে যাবে। শিক্ষা উপদেষ্টা দেশে ফিরলে আমরা দ্রুত প্রজ্ঞাপন জারি করব।

জানা যায়, গত ২৮ জানুয়ারি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এরপর নীতিমালা প্রকাশ করা হলেও বাস্তবায়নে দেরি হওয়ায় শিক্ষকরা টানা আন্দোলনে নামেন। টানা ২২ দিন ধরেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। তারা শুধু এমপিও নয়, অনুদানপ্রাপ্ত ও অনুদানবিহীন সব ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণের আওতায় আনার দাবি জানিয়ে আসছেন। আশ্বাসের পরও দাবি পূরণ না হওয়ায় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবারও সকাল থেকে ২২তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান অব্যাহত রেখেছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।

রিপোর্টার্স ২৪ / জয়

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪