| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনকালে সংবাদ প্রচারে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান তথ্য মন্ত্রণালয়ের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ১৯:৩৩:২২:অপরাহ্ন  |  ১২৯৯২৭৩ বার পঠিত
নির্বাচনকালে সংবাদ প্রচারে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান তথ্য মন্ত্রণালয়ের
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারে পেশাদারিত্ব,নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে গণমাধ্যমগুলোকে আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৭ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।

ওই বৈঠকে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকরা অংশ নেন। 

তারা নির্বাচনকালীন,নির্বাচনপূর্ব, এবং নির্বাচন-পরবর্তী সময়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, গণমাধ্যমের ন্যায়সংগত ও ইতিবাচক ভূমিকা আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠ অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে সহায়ক হবে।

বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর অংশ হিসেবে গণমাধ্যমগুলোকে নির্বাচনকালীন স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক প্রচারণায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে নির্বাচনের প্রতিটি পর্যায়ে ভ্রান্ত তথ্য, অপতথ্য ও গুজব প্রতিরোধে যথাযথ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়। 

বৈঠকে সিদ্ধান্ত হয়, সংবাদ প্রকাশ বা সম্প্রচারের আগে তথ্য যাচাইয়ের জন্য গণমাধ্যমগুলোকে ক্ষুদ্র পরিসরে নিজস্ব ‘ফ্যাক্ট-চেকিং’ ব্যবস্থা গড়ে তুলতে হবে। সংবাদ পরিবেশনে ভারসাম্য, তথ্যভিত্তিকতা ও নিরপেক্ষতা বজায় রেখে সব দল ও বিষয় নিয়ে সমান দৃষ্টিভঙ্গি উপস্থাপনের মাধ্যমে জনগণের আস্থা শক্তিশালী করতে হবে গণমাধ্যমকে।

রিপোর্টার্স ২৪ / জয়

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪