| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শীতের মৌসুমে একাধিক মৃদু ও তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ০৪:২৩:৪৯:পূর্বাহ্ন  |  ১২৮৯৫৮৩ বার পঠিত
শীতের  মৌসুমে একাধিক মৃদু ও তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা
ছবির ক্যাপশন: শীতের মৌসুমে একাধিক মৃদু ও তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে চলতি শীতের মৌসুমে একাধিক মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদফতরের তিন মাসব্যাপী (নভেম্বর-জানুয়ারি) পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে ৪-৭ টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

তবে দেশের উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে ২-৩ টি শৈত্যপ্রবাহ তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) রূপ নিতে পারে, যা জনজীবনে ও কৃষিকাজে প্রভাব ফেলতে পারে।আবহাওয়া অফিস জানিয়েছে, নভেম্বর মাস থেকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে, যদিও স্বাভাবিক তাপমাত্রার চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

উল্লেখ্য, নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারিতে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল এবং নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য অঞ্চলে কুয়াশা হালকা থেকে মাঝারি হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে তুলবে।

আবহাওয়া অফিস শীতে সড়কপথে ও জনজীবনে কুয়াশা ও হঠাৎ শৈত্যপ্রবাহের প্রভাবে সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে নদী ও নিম্নভূমি অঞ্চলের মানুষরা অতিরিক্ত সতর্ক থাকবেন।


 রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪