| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চলতি বছর ১২০ জনের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ০৪:৪৫:৪১:পূর্বাহ্ন  |  ১৩০২৬৫৬ বার পঠিত
চলতি বছর ১২০ জনের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি
ছবির ক্যাপশন: চলতি বছর ১২০ জনের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি

রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি বছর ১২০ জনেরও বেশি অবৈধ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে ইতালি। সোমবার (৩ নভেম্বর) ঢাকাস্থ ইতালি দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, গত ৩১ অক্টোবর ইতালি কর্তৃপক্ষ ৪ জন বাংলাদেশি  নাগরিককে ইতালি থেকে ফিরিয়ে আনে। এদের ইতালি থাকার অনুমতি ছিল না। এদের মধ্যে ২ জন মাত্র এক মাস আগে ভিসা ছাড়াই লিবিয়া থেকে এসেছিলেন।

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইতালির প্রতিশ্রুতির কাঠামোর মধ্যে ২০২৫ সালে ১২০ জনেরও বেশি বাংলাদেশি নাগরিককে ইতিমধ্যেই বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

দূতাবাস আরও জানায়, সঠিক ভিসা ছাড়া অথবা জাল ভিসা নিয়ে পাচারকারী ও দালালদের ইতালিতে প্রবেশের জন্য অর্থ দেওয়া অবৈধ এবং এর ফলে তাৎক্ষণিকভাবে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪