| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংশোধিত আরপিও'র গেজেট প্রকাশ, যা থাকছে নতুন বিধানে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ০৮:৫৯:২৩:পূর্বাহ্ন  |  ১৩২১৬২১ বার পঠিত
সংশোধিত আরপিও'র গেজেট প্রকাশ, যা থাকছে নতুন বিধানে

রিপোর্টার্স২৪ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৪ নভেম্বর) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।

নতুন সংশোধনীতে প্রথমবারের মতো ‘না ভোট’ ব্যবস্থা, ইভিএম বাতিল, ‘পলাতক’ ব্যক্তির প্রার্থিতা বাতিল, ফেক নিউজের বিরুদ্ধে শাস্তি, প্রবাসীদের পোস্টাল ভোটসহ বহু গুরুত্বপূর্ণ পরিবর্তন অন্তর্ভুক্ত করা হয়েছে।

এক নজরে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো:

একক প্রার্থী থাকলে ‘না ভোট’: কোনো আসনে একজন বৈধ প্রার্থী থাকলে তার বিরুদ্ধে ‘না ভোট’ নেওয়া হবে। প্রার্থী যদি ‌‌‘না ভোটে’র চেয়ে বেশি ভোট পান তাহলে নির্বাচিত। তবে ‘না ভোট’ বেশি হলে পুনঃতফসিল ও পুনঃনির্বাচন। এরপর দ্বিতীয়বারও একই পরিস্থিতি হলে একমাত্র প্রার্থীই নির্বাচিত বলে গণ্য হবে।

ইভিএম সম্পূর্ণ বাতিল : আরপিও থেকে ইভিএম সংক্রান্ত সব ধারা অপসারণ। এখন থেকে শুধুমাত্র ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থা : বিদেশে থাকা ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। প্রতিটি ব্যালটে থাকবে ইউনিক শনাক্তকারী নম্বর। তবে এখানে নাগরিকদের ডিজিটাল প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।

‘পলাতক’ ব্যক্তি অযোগ্য: আদালত কর্তৃক ‘পলাতক’ ঘোষিত কেউ আর সংসদ নির্বাচন করতে পারবেন না।

 ‘ফেক নিউজে’ শাস্তি: নির্বাচনী সময়ে প্রার্থী বা নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্দেশ্যমূলক ভুয়া তথ্য, ছবি, ভিডিও বা এআই কনটেন্ট তৈরি/প্রচার দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

কর রিটার্ন ও সম্পদের পূর্ণ বিবরণ বাধ্যতামূলক: মনোনয়নপত্রের সঙ্গে সর্বশেষ আয়কর রিটার্নের একটি কপি জমা দিতে হবে। দেশ–বিদেশের সম্পদের পূর্ণ বিবরণ দিতে হবে। হলফনামা প্রকাশ করবে ইসি।

জামানত বৃদ্ধি: প্রার্থীর জামানত ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।

সংসদ সদস্যের যোগ্যতা নিয়ে বিরোধ নিষ্পত্তি করবে ইসি: নির্বাচনের পর সদস্যের যোগ্যতা নিয়ে বিরোধ নিষ্পত্তির চূড়ান্ত ক্ষমতা ইসির হাতে থাকবে।

ভোটকেন্দ্রে অপ্রয়োজনীয় ভিড় করলে শাস্তি : প্রার্থী/এজেন্ট/কর্মী কেন্দ্র এলাকায় অপ্রয়োজনে থাকলে সরিয়ে দেওয়া ও গ্রেপ্তার করা যাবে।

ইসির নির্বাচন স্থগিতের ক্ষমতা: বাহ্যিক হস্তক্ষেপ বা ‘অ্যাক্ট অব গড’ পরিস্থিতিতে ভোট স্থগিত করতে পারবে ইসি

রাজনৈতিক দলের তহবিল স্বচ্ছতা: অনুদানের হিসাব দলগুলোর ওয়েবসাইটে প্রকাশ বাধ্যতামূলক।

সমান ভোটে পুনঃনির্বাচন: দুই প্রার্থীর সমান ভোট হলে সীমিত পরিসরে পুনঃনির্বাচন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪