| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশি পেঁয়াজের কেজি ১১০ টাকা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ১২:৫৩:১৬:অপরাহ্ন  |  ১৩০৪৬৩৪ বার পঠিত
দেশি পেঁয়াজের কেজি ১১০ টাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকার খুচরা ও পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা, যা গতকাল সোমবারেও ছিল ৮০ থেকে ৯০ টাকা। অর্থাৎ মাত্র একদিনের ব্যবধানে দাম বেড়েছে ১০–২০ টাকা। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। এছাড়া ঢাকার বাহিরে কুমিল্লা ও চট্টগ্রামের পাইকারি বাজারেও একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে।

আড়তদাররা বলছেন, ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। মৌসুমি প্রভাব এবং সরবরাহ কম হওয়ায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। 

ঢাকার মোহাম্মদপুরের এক বাসিন্দা খাদিজা বেগম জানান, গত দুদিন আগেও প্রতিকেজি পেঁয়াজ ৯০ টাকা কিনেছি। আজ হঠাৎ করে ১১০ টাকা হয়েছে। কোথাও কোথাও মান ভেদে পেঁয়াজের মূল্য ১২০ টাকাও নিচ্ছেন দোকানিরা। এভাবে দাম বৃদ্ধি হলে পেঁয়াজ না খেয়েই থাকতে হবে বলেও জানান তিনি।

তবে পাইকারিতে দাম বাড়ার অজুহাত দিয়েছেন রাজধানীর ভাটারায় মতিন স্টোরের ম্যানেজার মোহাম্মদ আলী। তিনি বলেন, হঠাৎ করে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। এখানে আমাদের কোনো হাত নেই।   

এছাড়া সিন্ডিকেট ও মজুতদারদের কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়ে দাম বৃদ্ধি পেয়েছে বলেও জানান বাজার সংশ্লিষ্টরা। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. জামাল উদ্দীন বলেছেন, দেশে এখনো পেঁয়াজের কোনো ঘাটতি নেই এবং কৃষকের হাতে পর্যাপ্ত মজুত আছে। এটি ব্যবসায়ী কারসাজি ছাড়া কিছু নয়। আগামী দুই মাসে বাজার স্বাভাবিক হবে। 

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪