সিনিয়র রিপোর্টার: সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহের সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশন প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। মঙ্গলবার (৪ নভেম্বর ) ঢাকা সিআইডি সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে তথ্য বিনিময়, সর্বোত্তম চর্চা বিনিময় এবং পারস্পরিক আগ্রহের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়ান হাই কমিশন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন Reuben Gray, Counsellor Home Affairs and Adam Morton, First Secretary, Australian Border Force।
আলোচনায় উভয় পক্ষই মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে বিদ্যমান সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে অর্গানাইজড ক্রাইমের অতিরিক্ত ডিআইজি আলি আকবর খান এবং মো. একরামুল হাবিবসহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব