| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এখনই জাকির নায়েককে আসতে দেবে না সরকার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ১৯:২৪:৩৩:অপরাহ্ন  |  ১৩০৫২৯০ বার পঠিত
এখনই জাকির নায়েককে আসতে দেবে না সরকার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

 রিপোর্টার্স ২৪ ডেস্ক: নানা আলোচনার পর অবশেষে ভারতীয় বংশোদূত,ইসলামি বক্তা,জাকির নায়েক কে আপাতত বাংলাদেশে আসতে না দেবার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, জাকির নায়েককে ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় আনতে চায় একটি প্রতিষ্ঠান । ঢাকার বাইরেও যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।  কয়েকদিন ধরে  এ নিয়ে জোড় আলোচনা চলছে।

আলোচনায় উঠে আসে, জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে। যা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যের প্রয়োজন হবে। এই মুহূর্তে সবাই এখন নির্বাচনমুখী হওয়ায় সদস্য সেখানে মোতায়েনের সুযোগ নেই।  সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচনের আগে নয়। তিনি জাতীয় নির্বাচনের পর  ঢাকায় আসতে পারেন। 

জাকির নায়েকের বিরুদ্ধে  ২০১৬ সালে ঢাকায় হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর সন্ত্রাসী কার্যক্রমে উসকানি ও বিদ্বেষপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ আনে ভারত সরকার। ভারত ছেড়ে এরপর মালয়েশিয়ায় আশ্রয় নেন

জাকির নায়েক।  মালয়েশিয়া সরকার পুত্রজায়া শহরে তাঁকে স্থায়ী বসবাসের অনুমতি দেন। 

রিপোর্টার্স ২৪/ জয়


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪