| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ২৩:৩৯:০১:অপরাহ্ন  |  ১৩২৩৩১২ বার পঠিত
বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক:এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার তানহা বিনতে বাশার। তার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ের কুসুমপুর গ্রামে।

সোমবার  রাজধানীর মোহাম্মদপুর নবিনগর হাউজিংয়ের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যায়। সহপাঠিরা অভিযোগ করছেন,প্রেমিকের সাথে অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।  

তানহা লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বিবিএ বিভাগের চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করতেন। নবীনগর হাউজিংয়ে একটি বাসায় তিনি সাবলেট থাকতেন। 

মঙ্গলবার (৪ নভেম্বর) ময়নাতদন্ত শেষে  তার লাশ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সন্ধ্যায় তার লাশ দাফন করা হয়। এই ঘটনায় ডিএমপির মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

জানা যায়, ইউল্যাবের সিএসই বিভাগের চতুর্থ সেমিস্টারের এক শিক্ষার্থীর সঙ্গে তানহার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সেই সম্পর্কে চিড় ধরেছে। আর সেই অভিমান থেকেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি।

তানহার বান্ধবী তাসমিম আলম নাগর বলেন, তানহা প্রথমে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো। সায়মন পড়তো ইউল্যাবে। পরে সায়মনের কথায় তানহাও ইউল্যাবে ভর্তি হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানান, ময়নাতদন্তের পর পরিবার তানহার লাশ নিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তবে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া হয়নি। এখন পর্যন্ত আমরা প্রেমের বিষয়ে কিছু জানতে পারিনি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বাকি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

রিপোর্টার্স ২৪/ জয়

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪