| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ০৬:৩৭:৫৬:পূর্বাহ্ন  |  ১২৮২২৭৫ বার পঠিত
খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ৫৯ পৃষ্ঠার রায়টি লিখেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। চলতি বছরের ১৫ জানুয়ারি তাঁর নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ সর্বসম্মতভাবে এই রায় দেন।

খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল ও কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অনীক আর হক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

রায়ের পর জয়নুল আবেদীন বলেন, এই মামলায় কোনো সারবত্তা ছিল না। আজ বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করেছে। আদালত বলেছেন,‘আপিল ইজ অ্যালাউ’। হাইকোর্ট ও বিচারিক আদালতের রায় বাতিল করা হয়েছে এবং যারা আপিল করতে পারেননি তারেক রহমানসহ সবাই খালাস পেয়েছেন।

দুদকের আইনজীবী আসিফ হাসান জানান, মোট চারটি আপিলই মঞ্জুর হয়েছে। আদালত মামলাটিকে ‘ম্যালিসাস প্রসিকিউশন’ (বিদ্বেষপূর্ণ মামলা) আখ্যা দিয়ে সবাইকে খালাস দিয়েছেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমানসহ পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দেন। পরে হাইকোর্ট খালেদার সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন।

তবে আপিল বিভাগ হাইকোর্ট ও নিম্ন আদালতের উভয় রায় বাতিল করে খালেদা জিয়া, তারেক রহমান ও অন্যদের সম্পূর্ণ খালাস দেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪