রিপোর্টার্স২৪ ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে জানানো হয়, সেনাসদস্যদের বিশ্রাম ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক প্রশিক্ষণের জন্য আগামীকাল বুধবার(৫নভেম্বর) থেকে আপাতত ৫০ শতাংশ সদস্যকে ফিরিয়ে নেওয়া হবে। পরবর্তী পর্যায়ে বিশ্রাম ও প্রশিক্ষণ শেষে তাদের পুনরায় দায়িত্বে পাঠানো হবে । সরকারের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
একটি সূত্র জানিয়েছে, সেনাবাহিনীর সদস্যদের আংশিক প্রত্যাহারের আরেকটি উদ্দেশ্য হলো মাঠ পর্যায়ে এর প্রতিক্রিয়া ও আইনশৃঙ্খলার সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা তবে,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালে সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করবে।
রিপোর্টার্স২৪/এসসি