| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান ঝুমা তালুদারসহ ৭ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ০৭:২৮:১৫:পূর্বাহ্ন  |  ১২৮৩০৬০ বার পঠিত
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান ঝুমা তালুদারসহ ৭ জন গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক : নেত্রকোণার দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৫ নভেম্বর) ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমাসহ সাতজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানা গেছে, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন জান্নাতুল ফেরদৌস ওরফে ঝুমা তালুকদার। তবে পরে নৌকার মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪